স্টাফ রিপোর্টার, ২৪ মে ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
প্রধানমন্ত্রী কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ।
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে গণমাধ্যমে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে সড়ক ব্যবস্থাপনা, পশুর হাট পরিচালনা এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নগরবাসীর ভোগান্তি কমাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের লক্ষ্যে নগরবাসীর মাঝে কয়েক লাখ বস্তা বিতরণ করা হয়েছে। এসব বস্তায় বর্জ্য সংরক্ষণ করলে দ্রুত অপসারণ কার্যক্রম পরিচালনা করা সহজ হবে।
প্রশাসক আব্দুস সালাম বলেন, কোথাও যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয় সেজন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি পশুর হাটগুলো সুষ্ঠুভাবে পরিচালনা ও সড়কে যানজট নিয়ন্ত্রণেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কেউ যেন যত্রতত্র কোরবানি বা বর্জ্য না ফেলেন। পরিচ্ছন্ন নগর গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।





