স্টাফ রিপোর্টার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ ও সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুকের সহধর্মিণী কানিজ ফাতেমার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় নোয়াখালীর সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামের শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
জানাজায় নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার টি.এম. মোশাররফ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুন অর রশিদসহ দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত সবাই গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য, বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কানিজ ফাতেমা। একই দিন বাদ জোহর ঢাকার নিকুঞ্জ-১, লেক রোডের ৪৩ নম্বর বাসার সামনে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।





