জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ঈদুল আযহার ৫ জামাত

প্রথম জামাত সকাল ৭টায়; ইমামতি করবেন মুফতি মিযানুর রহমান, সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে

স্টাফ রিপোর্টার | ২৪ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

পবিত্র ঈদুল আযহা ১৪৪৭ হিজরি উদযাপন উপলক্ষে রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদ-এ এবারও পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়।

জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন (ইফা) ঈদ জামাতগুলোতে ইমামতি ও মুকাব্বিরের দায়িত্ব পালনকারীদের তালিকা চূড়ান্ত করেছে। ইফার দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ এ তালিকা প্রস্তুত করে।

ঈদ জামাতের সময়সূচি ও দায়িত্বপ্রাপ্তরা

জামাতসময়ইমামমুকাব্বির
প্রথম জামাতসকাল ৭টাহাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমানক্বারি ইসহাক
দ্বিতীয় জামাতসকাল ৮টাড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খানমো. নাসির উল্লাহ
তৃতীয় জামাতসকাল ৯টামুফতি মো. আব্দুল্লাহমো. রুহুল আমিন
চতুর্থ জামাতসকাল ১০টামাওলানা মোহাম্মদ নূর উদ্দীনমো. আব্দুল হাদী
পঞ্চম জামাতসকাল ১০টা ৪৫ মিনিটজুবাইর আহাম্মদ আল-আযহারীমো. আমির হোসেন

এছাড়া, কোনো জামাতে নির্ধারিত ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মো. শহিদুল ইসলাম। বিকল্প মুকাব্বির হিসেবে থাকবেন মো. শামসুল হক।

ইসলামিক ফাউন্ডেশন সংশ্লিষ্ট সকল ইমাম, মুকাব্বির ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নির্ধারিত সময়ের আগেই জাতীয় মসজিদে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।