স্টাফ রিপোর্টার, ২৩ মে ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
মাননীয় প্রধানমন্ত্রী আজ শনিবার (২৩ মে) সকালে রাজধানীর তেজগাঁওস্থ কার্যালয়ে আয়োজিত স্পোর্টস কার ও ইভি (ইলেকট্রিক ভেহিকল) গাড়ি বিষয়ক একটি প্রদর্শনী পরিদর্শন করেন।
এ সময় তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন যানবাহন ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো নতুন প্রযুক্তির স্পোর্টস কার, বৈদ্যুতিক যানবাহন ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরে।
প্রধানমন্ত্রী ভবিষ্যৎ পরিবহন ব্যবস্থায় প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব যানবাহনের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন বলেও জানা গেছে।





