স্টাফ রিপোর্টার | ২৫ মার্চ | নিউজ চ্যানেল বিডি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আগামীকাল ২৬ মার্চ সকাল ৯টায় রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ আয়োজন সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। দর্শনার্থীদের প্রবেশের জন্য গেট নম্বর ২, ৩, ৪, ১০ ও ১১ নির্ধারণ করা হয়েছে।
নিরাপত্তার স্বার্থে দর্শনার্থীদের ব্যাগ বহন না করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।





