স্টাফ রিপোর্টার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বে ওঠার লড়াইয়ে চমক দেখিয়ে চলেছে । গত বৃহস্পতিবার কলম্বোতে স্বাগতিক -কে ৬ উইকেট ও ৩ বল হাতে রেখে হারায় তারা। ১৭৮ রানের লক্ষ্য তাড়া করে জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে।
এই জয়ে বড় অবদান রাখেন ব্রায়ান বেনেটের ৪৮ বলে ৬৩ রানের ইনিংস এবং অধিনায়ক -র ২৬ বলে ৪৫ রানের ঝড়ো ব্যাটিং। উল্লেখযোগ্য বিষয় হলো, নিজের ইনিংসটি রোজা রেখে খেলেছেন ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার।
ম্যাচ শেষে রাজা বলেন, রোজা তাকে দুর্বল করে না, বরং বাড়তি শক্তি জোগায়। তার ভাষায়, “রোজাই আমাকে সেই শক্তি দেয়। কখনও কখনও একটু কঠিন লাগে, কিন্তু বিশ্বাস করুন, রোজা আসলে শক্তি কেড়ে নেয় না, শক্তি দেয়।”
রমজানে নিজের রুটিন নিয়েও খোলামেলা কথা বলেন তিনি। জানান, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে সেহরি পর্যন্ত জেগে ছিলেন। “ভাবছিলাম, যদি রাত একটা-দুটায় ঘুমাই, তাহলে ভোর ৪টা ৩০-এ উঠতে পারব কি না। তাই সেহরি পর্যন্ত জেগে ছিলাম। এরপর দুধ, খেজুর, মধু, অল্প কিছু খাবার আর ফল খেয়েছি,” বলেন রাজা।
গ্রুপ পর্বে শক্তিশালী -কে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দেয় জিম্বাবুয়ে। এরপর শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার এইটে জায়গা করে নেয় দলটি।
কিছু ধারাভাষ্যকার জিম্বাবুয়ের সাফল্যে বিস্ময় প্রকাশ করায় এ নিয়ে প্রতিক্রিয়াও দেন অধিনায়ক। তিনি বলেন, অনেকেই জানেন না যে জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড টেস্ট খেলুড়ে দেশ। তাদের ‘অ্যাসোসিয়েট দল’ বলে উল্লেখ করাটা ভুল এবং এটি প্রমাণ করে অনেকে নিজেদের কাজ ঠিকমতো করেন না।
সোমবার -এর বিপক্ষে সুপার এইটের ম্যাচে নামবে জিম্বাবুয়ে। আত্মবিশ্বাসী রাজা মনে করেন, দল হিসেবে তারা এখন যে ছন্দে আছে, তা ধরে রাখতে পারলে আরও চমক দেখানো সম্ভব।





