৮৭ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ডলার ক্রয়, বাড়ছে রিজার্ভের শক্তি

স্টাফ রিপোর্টার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

দেশের বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে আবারও ডলার কিনেছে । মঙ্গলবার নিলামের মাধ্যমে আটটি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে মোট ৮৭ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করে কেন্দ্রীয় ব্যাংক।

জানা গেছে, প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা। সংশ্লিষ্ট সূত্র বলছে, বাজারে ডলারের সরবরাহ পরিস্থিতি অনুকূলে থাকায় এই ক্রয় কার্যক্রম পরিচালনা করা হয়।

চলতি ফেব্রুয়ারি মাসে এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৫৩৫ মিলিয়ন ডলারে। আর ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত মোট ক্রয় হয়েছে প্রায় ৫ হাজার ৪৬৮ দশমিক ৫০ মিলিয়ন ডলার।

অর্থনীতিবিদরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের এ ধরনের পদক্ষেপ একদিকে যেমন বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করে, অন্যদিকে টাকার বিনিময় হার স্থিতিশীল রাখতেও সহায়তা করে।