স্টাফ রিপোর্টার, ৪ এপ্রিল ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জেতে বাংলাদেশ দল। উত্তেজনাপূর্ণ ম্যাচে নির্ধারিত সময়ে দুই দল গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে, যেখানে দারুণ দক্ষতায় জয় তুলে নেয় বাংলাদেশের তরুণ ফুটবলাররা।
প্রধানমন্ত্রী এই সাফল্যকে জাতির গর্ব বলে উল্লেখ করেন। তিনি বলেন, দেশের তরুণ ফুটবলারদের এই অর্জন ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আশা প্রকাশ করেন, এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশ ফুটবল দল আরও বড় সাফল্য অর্জন করবে। একই সঙ্গে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচিং স্টাফ ও ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদেরও অভিনন্দন জানান তিনি।
বাংলাদেশের এই জয় দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তরুণদের এই সাফল্য ভবিষ্যতে জাতীয় দলের জন্য শক্ত ভিত্তি তৈরি করবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। ⚽🇧🇩





