স্টাফ রিপোর্টার, ১৩ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
হাসপাতালে ভর্তি অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে গেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
হাসপাতালে গিয়ে নেতারা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, মির্জা আব্বাসের চিকিৎসার বিষয়ে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং তাঁর শারীরিক অবস্থার বিস্তারিত জানতে চান।
তিনি আরও জানান, উন্নত চিকিৎসার প্রয়োজনে মির্জা আব্বাসকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্রমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।





