স্টাফ রিপোর্টার ১৫ ফেব্রুয়ারি ২০২৬ নিউজ চ্যানেল বিডি
নির্বাচন কমিশনার আনোয়ারুল বলেছেন, “আমরা সফল দাবি তো করবই। প্রত্যাশার চেয়ে বেশি সফল হয়েছে এই নির্বাচন। ওভারঅল নির্বাচন, ভোটের পারসেন্টেজ, ব্যবস্থাপনা এবং সকলের সহযোগিতা বিবেচনা করে আমরা সন্তুষ্ট।”
তিনি বলেন, “সবচেয়ে বড় শিক্ষা হলো, যদি আমরা সমন্বিতভাবে চেষ্টা করি এবং সবাই নিরপেক্ষ থাকি, তবে দেশে সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।”
ইসি জানান, “যেকোনো অভিযোগ বা আইনগত প্রশ্নের ক্ষেত্রে প্রযোজ্য আইন অনুযায়ী বিচার হবে। নির্বাচনী সংশ্লিষ্ট যে কোনো অভিযোগ থাকলে হাইকোর্ট সিদ্ধান্ত দেবে। শেরপুরের নির্বাচনে একজন প্রার্থী দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কোনটি রাখবেন তা এখনও কমিশনের কাছে সিদ্ধান্ত আসেনি।”
তিনি আরও জানান, “গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের দুটি বোর্ডই কার্যকর করা হবে। উভয় ব্যালট প্রদান করা হবে এবং ফলাফল চূড়ান্তভাবে গ্যাজেটে প্রকাশিত হয়েছে। প্রয়োজনীয় বিস্তারিত তথ্য সময়মতো জানানো হবে।”
আনোয়ারুল শেষকথায় বলেন, “একজন নির্বাচন কমিশনার হিসেবে আমার বিশ্বাস ছিল যে একটি ভালো নির্বাচন হবে। আল্লাহর সহায়তায় এবং সকলের সহযোগিতায় এটি সম্ভব হয়েছে।”





