ইসি জানালেন, ইউএনডিপি ব্যালট প্রজেক্ট চলমান, নির্বাচন-পরবর্তী সক্ষমতা উন্নয়নে অগ্রাধিকার

ভোটার তালিকা থেকে শুরু করে প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে ফোকাস, ১২ ফেব্রুয়ারি নির্বাচন প্রধান অগ্রাধিকার

স্টাফ রিপোর্টার |৮ ফেব্রুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি

নির্বাচন কমিশনের সচিব জানিয়েছেন, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর ইউএনডিপির সহযোগিতায় ব্যালট প্রজেক্ট কার্যকর হয়েছে। প্রকল্পের আওতায় প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে এবং ভোটার তালিকা প্রস্তুতিতে তা গুরুত্বপূর্ণ সহায়তা করেছে।

তিনি জানান, প্রকল্পটির অন্য একটি গুরুত্বপূর্ণ অংশ হলো সক্ষমতা উন্নয়ন। আঞ্চলিক প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং ইলেকশন ট্রেনিং ইনস্টিটিউটের দক্ষতা বৃদ্ধি করা হচ্ছে। এছাড়া প্রযুক্তি ব্যবহারে আরও দক্ষতা অর্জন করাও লক্ষ্য।

ইসি বলেন, ইউএনডিপি সরাসরি অর্থ প্রদান করে না; বরং তহবিল একত্রিত করে কমিশনের সঙ্গে সমন্বয় করে প্রকল্পের বিভিন্ন উপাদানে ব্যবহার করা হয়। কোন খাতে কত অর্থ ব্যয় হবে, তা পর্যায়ক্রমে নির্ধারণ করা হবে।

বর্তমানে প্রধান অগ্রাধার্য হলো ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন। নির্বাচন-পরবর্তী সময়ে প্রাপ্ত অভিজ্ঞতা ও শিক্ষার ভিত্তিতে পরবর্তী অগ্রাধিকার ঠিক করা হবে।

তিনি আরও বলেন, “দক্ষতা উন্নয়নের কোনো সীমা নেই। আমাদের সক্ষমতা ও সম্ভাবনার মধ্যে যে ব্যবধান রয়েছে, তা কমিয়ে আনাই লক্ষ্য। প্রযুক্তি সর্বোত্তমভাবে ব্যবহার করে কমিশনকে আরও কার্যকর ও প্রতিযোগিতামূলক করা হবে।”

ইসি আরও উল্লেখ করেন, এটি নতুন কোনো উদ্যোগ নয়। অতীতে জাপান, অস্ট্রেলিয়া ও সুইডেনসহ বিভিন্ন দেশ এ ধরনের সহায়তা দিয়েছে। সম্প্রতি কানাডাও অর্থায়ন করেছে। ইউএনডিপির সমন্বয়ে ব্যালট প্রজেক্ট একটি চলমান প্রক্রিয়া হিসেবেই পরিচালিত হচ্ছে।