ঈদে যাত্রা নির্বিঘ্ন করতে ২৪ ঘণ্টা খোলা থাকবে তেলের পাম্প

ঈদের আগে ৭ দিন ও পরে ৫ দিন মহাসড়কের পাম্প চালু রাখার নির্দেশনা


স্টাফ রিপোর্টার | ১৪ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী Sheikh Robiul Alam বলেছেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ঈদের আগে সাত দিন এবং পরে পাঁচ দিন মহাসড়কের তেলের পাম্প ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার রাজধানীর সড়কে যানচলাচল পর্যবেক্ষণ শেষে গুলিস্তানে Bangladesh Road Transport Corporation (বিআরটিসি) বাস কাউন্টারে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী Habibur Rashid এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব Dr Mohammad Ziaul Haque উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, নির্ধারিত সময় অনুযায়ী বাসগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এবং নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে। অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং বাসগুলো সিডিউল মেনে চলছে।

তিনি জানান, গণপরিবহনে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। জ্বালানির অজুহাতে অগ্রিম বাস টিকিট ফেরত দেওয়ার কোনো সুযোগ দেওয়া হয়নি এবং অগ্রিম টিকিট বহাল রয়েছে।

মন্ত্রী বলেন, ঈদকে সামনে রেখে সড়ক চলাচল স্বাভাবিক রাখতে সরকার বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। বিশেষ করে সড়ক সংস্কার করে চলাচল উপযোগী রাখা হয়েছে। যেসব স্থানে নির্মাণকাজ চলছিল, সেসব জায়গা থেকে নির্মাণসামগ্রী সরিয়ে অন্তত একটি লেন সচল রাখার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, মহাসড়কে যানজটের সম্ভাব্য ২৬০টি স্পট চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ, Bangladesh Road Transport Authority (বিআরটিএ), স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সমন্বয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, সরকার আশা করছে আসন্ন পবিত্র ঈদে যাত্রীদের জন্য একটি জনবান্ধব ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করা সম্ভব হবে। যাত্রীরা যাতে আরামদায়কভাবে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেন এবং দীর্ঘ সময় সড়কে আটকে না পড়েন, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও বলেন, ট্রেনের বিদ্যমান কোচ ও জনবল দিয়েই এবারের ঈদে যাত্রী পরিবহন সুষ্ঠুভাবে সম্পন্ন করার চেষ্টা চলছে। সম্প্রতি রেলস্টেশন পরিদর্শনে গিয়ে ব্যবস্থাপনাকে সন্তোষজনক বলে মনে হয়েছে।

ঈদকে কেন্দ্র করে ভাড়া বৃদ্ধি বা যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করার কোনো সুযোগ দেওয়া হবে না বলেও জানান সড়ক পরিবহনমন্ত্রী।