উঠে গেছে রেললাইন,পালিয়েছেন ট্রেনের স্টাফরা

সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, শতাধিক যাত্রী আহত

স্টাফরা রিপোর্টার, ১৮ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

বগুড়ার সান্তাহার এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে শতাধিক যাত্রী আহত হয়েছেন। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বুধবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ২টার দিকে সান্তাহার জংশন ছেড়ে যাওয়ার পর আদমদীঘি ও সান্তাহারের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই স্থানে রেললাইনের মেরামত কাজ চলছিল এবং সতর্কতার জন্য লাল পতাকা টানানো ছিল। তবে ট্রেনটি দ্রুতগতিতে চলার কারণে দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার পর ট্রেনের চালকসহ সংশ্লিষ্ট স্টাফরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে তাদের কাউকে পাওয়া যায়নি।

আহতদের মধ্যে অনেকেই ট্রেনের ভেতরে ও ছাদে ছিলেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস, রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অন্তত ৪৭ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।