স্টাফ রিপোর্টার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
মার্কিন কূটনীতিক দাবি করেছেন, চাইলে মাত্র এক সপ্তাহের মধ্যেই ইরান পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। তার এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
উইটকফ বলেন, ইরান ইতোমধ্যে উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম এগিয়ে নিয়েছে। ফলে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হলে খুব অল্প সময়ের মধ্যেই তারা অস্ত্র তৈরির পথে যেতে পারে। যদিও তেহরান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদন ও গবেষণার উদ্দেশ্যে পরিচালিত।
বিশ্লেষকরা মনে করছেন, এমন মন্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়াতে পারে। বিশেষ করে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনের মধ্যে রয়েছে।
এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। সংস্থার পক্ষ থেকে আগেও সতর্ক করা হয়েছিল যে, ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত বাড়াচ্ছে।
উইটকফের এই বক্তব্যের পর কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে তা নিয়ে।





