স্টাফ রিপোর্টার, ২৯ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন । তিনি (এনসিপি)-এর একজন শীর্ষ নেত্রী ও দক্ষিণাঞ্চলের সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রোববার গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ঝুমা জানান, দল থেকে প্রাথমিকভাবে মনোনয়ন পেলেও তিনি ব্যক্তিগত ও রাজনৈতিক বিবেচনায় এবারের নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে খাগড়াছড়ি-২৯৮ আসনে তাঁর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছিল।
পোস্টে তিনি উল্লেখ করেন, তরুণদের রাজনীতিতে আরও সক্রিয় অংশগ্রহণের প্রয়োজন রয়েছে এবং ভবিষ্যতে নতুন নেতৃত্ব সংসদে প্রতিনিধিত্ব করবে—এমন প্রত্যাশা থেকেই তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন।
এদিকে ঝুমার সরে দাঁড়ানোর ঘোষণাকে কেন্দ্র করে এনসিপির অভ্যন্তরীণ রাজনীতি ও দলীয় কৌশল নিয়েও আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত আসন্ন নির্বাচনে দলটির অবস্থান ও প্রার্থী কৌশলে প্রভাব ফেলতে পারে।





