এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের অপারেশন শুরু, দোয়া চেয়েছে পরিবার

অপারেশনের কারণে আপাতত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না

স্টাফ রিপোর্টার, ১৩ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর চিকিৎসার অংশ হিসেবে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে অপারেশন শুরু হয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার কথা ছিল। তবে বর্তমানে এভারকেয়ার হাসপাতালেই অপারেশন চলায় এই মুহূর্তে তাঁকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না।

মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন মির্জা আব্বাস।

এদিকে শুক্রবার দুপুরের পর মাননীয় প্রধানমন্ত্রী হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসকে দেখতে যান এবং তাঁর চিকিৎসার খোঁজখবর নেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।