স্টাফ রিপোর্টার, ১৪ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে। রোববার সকাল ১১টায় তাকে সিঙ্গাপুরের উদ্দেশে নিয়ে যাওয়া হবে বলে নিশ্চিত করেছেন তার প্রেস সচিব আসিফ সোহান।
তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, সিঙ্গাপুরে পৌঁছানোর পর সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলবে।
এর আগে ঢাকার একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।





