কমলাপুর স্টেডিয়ামে অব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর ক্ষোভ, দ্রুত সংস্কারের নির্দেশ

নিরাপত্তা জোরদার ও ফিফা ফান্ডে সংস্কারের আশ্বাস

স্টাফ রিপোর্টার, ১ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

–এর জরাজীর্ণ অবস্থা ও অব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী । রবিবার দুপুরে স্টেডিয়ামটি আকস্মিক পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে অসন্তোষের কথা জানান।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। তিনি জানান, বর্তমানে স্টেডিয়ামটি অরক্ষিত অবস্থায় রয়েছে এবং এটি মাদকের আখড়ায় পরিণত হয়েছে। ফ্লাডলাইটের মূল্যবান যন্ত্রাংশ ও ব্লাস্ট চুরির ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।

দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় (এনএসসি)–এর নির্বাহী পরিচালককে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক বদলির নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

স্টেডিয়ামের ড্রেসিংরুম ও ভেতরের পরিবেশ খেলার অনুপযুক্ত বলে মন্তব্য করে তিনি বলেন, এখানে স্টাফরা টিনশেড ঘর বানিয়ে বসবাস করছেন, যা আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়ামের জন্য গ্রহণযোগ্য নয়। দ্রুততম সময়ের মধ্যে –কে সংস্কারের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

সংস্কার কাজে –র ফান্ড ব্যবহারের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে সীমানা প্রাচীর উঁচু করা, কাঁটাতারের বেড়া স্থাপন এবং –র সহায়তায় সার্বক্ষণিক টহলের ব্যবস্থা নেওয়া হবে।

দ্রুত সময়ের মধ্যে স্টেডিয়ামটিকে খেলোয়াড়দের জন্য উপযুক্ত পরিবেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন তিনি।