স্টাফ রিপোর্টার, ১১ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং বাংলাদেশের গণমানুষের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠে দোয়া মাহফিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ছাত্রদলের প্রচার সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) শরীফ প্রধান শুভ, সহ-সাধারণ সম্পাদক বায়েজিদ শ্রাবণ, রুহুল আমিন প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আমানুল্লাহ, হাসান আবিদুর রেজা বায়েজিদ, অমর একুশে হলের সাবেক সভাপতি আব্দুল্লাহ রিয়াদ, যুগ্ম সম্পাদক বিএম কাউসার, এজিএস সজীব ভূইয়া, জাহিদ হসান, সাংস্কৃতিক সম্পাদক রিদওয়ান, আবুজর গিফারী মাহফুজ ও সোয়াইব ইসলাম ওমি।
এছাড়া বিজয় একাত্তর হলের সদস্য সচিব সাকিব বিশ্বাস, ফাহিম, ইকবাল, ইয়াহিয়া, মাহমুদ ও তুহিন; জসিমউদদীন হলের যুগ্ম আহ্বায়ক সিফাত ইবনে আমিন, তানজিউর ও জিসান; জিয়াউর রহমান হলের রিজওয়ান; মুজিব হলের মেজবাহ, আবুল কালাম আকাশ, নিশ্চয়, প্রান্ত, লাবিব, সাদাব, ফয়সাল কবি, তালেব, রোমান ও সজীব; অমর একুশে হলের যুগ্ম আহ্বায়ক কাদের, মোসাদ্দেক ও নাহিদ; এফ রহমান হলের আহসান হাবীব ও হাসান; সার্জেন্ট জহুরুল হক হলের নাফিজ; জগন্নাথ হল ছাত্রদলের লিংকন ও চন্দনসহ বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।





