চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ আবদুল্লাহ বিন জাহিদ-এর ক্যান্সার আক্রান্ত ছোট ভাই মাহমুদুল্লাহ বিন জিসান-এর চিকিৎসা ও অপারেশনের জন্য আর্থিক সহায়তা করা হবে আগামীকাল।

তারিখঃ এপ্রিল ২৪, ২০২৫ নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান-এর…

Posted by:

on

তারিখঃ এপ্রিল ২৪, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান-এর নির্দেশনায়— চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ আবদুল্লাহ বিন জাহিদ-এর ক্যান্সার আক্রান্ত ছোট ভাই মাহমুদুল্লাহ বিন জিসান-এর চিকিৎসা ও অপারেশনের জন্য আর্থিক সহায়তা করা হবে।

উক্ত চিকিৎসা সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— বিএনপি’র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি’র কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত

উক্ত অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যান্য উপদেষ্টা-সহ সকল সদস্যরা উপস্থিত থাকবেন।