চাঁদাবাজি ও ছিনতাই দমনে কঠোর বার্তা আইজিপির

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতির নির্দেশ

ছবি ডিএমপি মিডিয়া সেল

স্টাফ রিপোর্টার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বিপিএম চাঁদাবাজি, ছিনতাই ও মাদক প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, যে কোনো মূল্যে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকালে হেডকোয়ার্টার্স থেকে সকল ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল সভায় তিনি এ নির্দেশনা দেন।

আইজিপি বলেন, কেউ চাঁদাবাজি, সন্ত্রাস বা মাদকসংক্রান্ত অপরাধে জড়িত থাকলে দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো তৎপরতা চলতে দেওয়া যাবে না বলেও তিনি সতর্ক করেন। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, যে কোনো মূল্যে হাইওয়ে ডাকাতি বন্ধ করতে হবে। পাশাপাশি জেলা পুলিশকেও মহাসড়কে টহল ও নজরদারি জোরদারের নির্দেশনা দেওয়া হয়।

সভায় পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিরা উপস্থিত ছিলেন।