চিতলমারীতে পূজার প্রতিমা প্রস্তুতি ঘুরে দেখলেন বিএনপি নেতা মাসুদ রানা

৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ

ছবি এবং তথ্য সিনিয়র সাংবাদিক আজাদ রুহুল আমিন বাগেরহাট (বাসস)

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাগেরহাটের চিতলমারীতে বিভিন্ন পূজা মণ্ডপে প্রতিমা নির্মাণের অগ্রগতি পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও বাগেরহাট-১ আসনের সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার এ্যাডভোকেট মাসুদ রানা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি একাধিক মন্দিরে গিয়ে পূজার সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন।

সন্ধ্যা ৭টার দিকে তিনি প্রথমে পঞ্চপল্লী কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্যামা মন্দিরে যান। স্থানীয় সূত্র জানায়, এবার একটি পূজা মণ্ডপে দুই শতাধিক প্রতিমা স্থাপন করা হয়েছে, যা ওই মন্দিরে এই প্রথম। পরে রাত ৯টার দিকে তিনি চরবানিয়ারী পশ্চিমপাড়া চন্ডিভিটা মন্দিরে উপস্থিত হয়ে আয়োজন পরিদর্শন করেন।


উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রুনা গাজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মোঃ ফজলুল হক, সাবেক যুগ্ম সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট অসীম কুমার সমাদ্দার, ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোঃ জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক সুভাষ বালা শুভসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়া মন্দির কমিটির সভাপতি প্রভাষক গৌতম কুমার মণ্ডল, যুগ্ম সচিব কালাচাঁদ সিংহ, দেবাশীষ বিশ্বাস, খোকন বালা, রবীন্দ্রনাথ রায়, সুকুমার বিশ্বাস, হিমাংশু হালদারসহ স্থানীয় গণ্যমান্যরা অতিথিদের স্বাগত জানান।


আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মাসুদ রানা বলেন,
“শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন আমাদের সবার দায়িত্ব। বিএনপি সব ধর্মের মানুষের নিরাপদ সহাবস্থানে বিশ্বাসী।”

সভায় আরও বক্তব্য দেন— রুনা গাজী, এ্যাডভোকেট মোঃ ফজলুল হক, আহসান হাবীব ঠান্ডু, এ্যাডভোকেট অসীম কুমার সমাদ্দার, এ্যাডভোকেট বলাই চাঁদ বিশ্বাস, সুভাষ বালা শুভ ও জহরলাল সরকার।


আলোচনা শেষে অতিথিরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট স্থানীয়দের মধ্যে বিতরণ করেন।