স্টাফ রিপোর্টার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
ডাক্তার শফিকুর রহমান বলেছেন, “উনি আসুক, আমি আসি, আমরা বসি। উনি যদি আরো কারো সাথে ডায়লগ করতেছেন, কোনো সমস্যা নেই। আমরা অপেক্ষায় আছি, আশা করি তারা ইতিবাচক প্রতিক্রিয়া দেবেন। আল্লাহ যদি তৌফিক দেন, প্রথম দিন থেকেই কাজ শুরু হবে এবং ফজরের নামাজের পর থেকে কার্যক্রম শুরু হবে। যারা কাজ করেছেন, তাদের সংযত হওয়া উচিত।”
তিনি আরও বলেন, “নির্বাচন একটি ভদ্র প্রক্রিয়া। এটি জনগণের রায়ের বিষয়; রায় জোর করে আদায় করা যায় না। যারা এই প্রক্রিয়ায় কাজ করছেন, তাদের প্রতি আমরা আহ্বান জানাই যেন তারা অতিরিক্ত হস্তক্ষেপ থেকে বিরত থাকেন। আমরা একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ নির্বাচন চাই। যারা এই দায়িত্বে থাকবেন, তাদেরকে জনগণ ক্ষমা করবে না যদি তারা ব্যর্থ হন।”
ডাক্তার শফিকুর রহমান বলেন, “গতকাল আমরা দেখেছি পুলিশের উপর হামলা হয়েছে, আবার পুলিশও কিছু ঘটনা ঘটিয়েছে। আমাদের আশা, সব সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান করা হোক। জনগণ ইতিবাচক ও শান্তিপূর্ণ প্রক্রিয়া দেখতে চায়। এ জন্য আইন-শৃঙ্খলা বাহিনী, নাগরিক সমাজ এবং রাজনৈতিক নেতাদের সকলের সংযত আচরণ প্রয়োজন।”
তিনি যোগ করেছেন, “বিএনপির চেয়ারম্যানকে ইশতেহার ও নির্বাচনী সংস্কৃতি নিয়ে ডায়লগে আহ্বান জানানো হয়েছে। এটি একটি ভালো প্রথা যা বিশ্বের অনেক দেশেই চালু আছে। আমাদেরও এই সংস্কৃতিকে বাস্তবায়ন করতে হবে।”
ডাক্তার শফিকুর রহমানের মতে, “মানুষ এখন পুরনো রাজনীতি চায় না। যুবসমাজ জনকল্যাণমূলক, দুর্নীতিমুক্ত রাজনীতি চায়। তারা হাতে হাতে কাজ চায়, দেশের উন্নয়নে অংশ নিতে চায়। আমরা সেই সুযোগ তৈরি করে দিতে চাই। মানুষের উচ্ছ্বাস ও পরিবর্তনের আকাঙ্ক্ষা আমি সব জায়গায় দেখেছি।”





