স্টাফ রিপোর্টার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
ডা. শফিকুর রহমান বলেন, “জাতীয় পার্টি এখন ইতিহাসের অংশ। তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। আজ তারা শুধুমাত্র ভোটের জগতে নেই, জনগণের মন থেকেও উঠে গেছে। জামাত ইসলামী এই ভুল করবে না।”
তিনি আরও বলেন, “দেশ পরিচালিত হবে সংসদ থেকে। সরকারি দল ইতিবাচকভাবে কাজ করলে সহযোগিতা পাবেন, কিন্তু জনস্বার্থ বিঘ্নিত হলে আমরা জনগণের পক্ষে অবস্থান নেব। আমাদের অবস্থান একদম স্পষ্ট।”
ডা. শফিকুর রহমান তিনটি মূল শর্তের ওপর জোর দেন। প্রথম, দুর্নীতিমুক্ত সমাজ গঠন। দ্বিতীয়, স্বাধীন ও কার্যকর বিচার ব্যবস্থা। এবং তৃতীয়, গণভোটের মাধ্যমে প্রস্তাবিত সংস্কার বাস্তবায়ন করা। তিনি বলেন, “এই শর্তগুলো মানা হলে সংসদ কার্যকরভাবে চলবে। যদি বেঠিক পথে চলে, আমরা অবস্থান নেব।”
তিনি আরও উল্লেখ করেন, “সরকারি দল ও বিরোধী দল হাতে হাত ধরে চলবে। জাতীয় পার্টির মত দুর্বল দল না হয়ে, জনগণের স্বার্থ রক্ষা করা হবে।”
ডা. শফিকুর রহমান শেষকথায় বলেন, “আমাদের লক্ষ্য দেশের স্বার্থ সর্বোচ্চ রাখা। আপনারা যদি বিরোধী দলে থাকেন, তবুও জনগণের স্বার্থ আমাদের জন্য প্রধান।”





