স্টাফ রিপোর্টার | ২৪ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
আজ মঙ্গলবার সকালে (২৪ মার্চ ২০২৬) ঢাকার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন (Krishna Srinivasan)।
বৈঠকে বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম এবং আইএমএফ-এর সঙ্গে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এসময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থ সচিব ড. মোঃ খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।
বৈঠকে উভয় পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।





