ঢাকায় বাংলাদেশ জামাত ইসলামীর মহাসমাবেশে যোগ দিতে আশার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নেতা নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন। (শুক্রবার) এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত মাওলানা আবু সাঈদ (৫২) খুলনার দাকোপ উপজেলা আমির। আহতরা হলেন, জামায়াত কর্মী মো. আনিসুর রহমান ও মো. ইকবাল হোসেন। তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।





