ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি মিডিয়া সেল কমিটির বৈঠক, ইফতার ও দোয়া অনুষ্ঠিত

গুলশানে বিএনপি মিডিয়া সেল অফিসে অনুষ্ঠিত বৈঠকে দেশের রাজনীতি, অর্থনীতি ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা

গুলশানে বিএনপি মিডিয়া সেল অফিসে অনুষ্ঠিত বৈঠকে দেশের রাজনীতি, অর্থনীতি ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা

স্টাফ রিপোর্টার, ৮ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি মিডিয়া সেল কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ ২০২৬) রাজধানীর গুলশানে বিএনপি মিডিয়া সেল অফিসে এই আয়োজন করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। বৈঠক পরিচালনা করেন বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি গণশিক্ষা বিষয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান, বিএনপি সহ স্থানীয় সরকার বিষয়ক শাম্মী আখতার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি, মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জনাব আতিকুর রহমান রুমন, দৈনিক সময়ের আলো পত্রিকার উপদেষ্টা সম্পাদক জনাব শায়রুল কবির খান, বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবীবা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মহিলা ও শিশু বিষয় প্রতিমন্ত্রী এডভোকেট ফারজানা শারমিন পুতুল এমপি।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মর্যাদা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব রেহান আসিফ আসাদ এবং ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ-এর চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর আবদুল্লাহ-আল-মামুন।

বৈঠকে দেশের বর্তমান রাজনীতি, অর্থনীতি ও সামাজিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বিপুল ভোটে নির্বাচিত বিএনপি নেতৃত্বাধীন সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন উপস্থিত সদস্যরা।

বৈঠকে উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, সরকারের গৃহীত পদক্ষেপগুলো দেশের সার্বিক কল্যাণ বয়ে আনবে। একই সঙ্গে তারা বলেন, সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর সাফল্যের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির বিষয়টি গভীরভাবে সম্পৃক্ত।

বৈঠকে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়।