স্টাফ রিপোর্টার, ১৫ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ মার্চ) সকাল ১১টায় বাংলাদেশ সংসদ সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কৃষকদের জন্য প্রস্তাবিত ‘কৃষক কার্ড’ কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী আমিন উর রশীদ এবং কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৈঠকে জানানো হয়, আগামী পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচির মাধ্যমে দেশের কৃষকদের বিভিন্ন সরকারি সুবিধা ও সহায়তা সহজে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।





