‘পাঁচ কোটি টাকা নেওয়া গেলেও সমস্যা নেই’—মন্তব্য মিসকোট: ইসি সচিব

আর্থিক উর্ধসীমা নির্ধারণের কোনো ক্ষমতা নেই, অপতথ্য না ছড়ানোর আহ্বান

স্টাফ রিপোর্টার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি

ইসি সচিব অভিযোগ করেছেন, তাকে মিসকোট করে বলা হয়েছে যে পাঁচ কোটি টাকা পর্যন্ত নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই। তিনি স্পষ্ট করে বলেন, এ ধরনের কোনো বক্তব্য তিনি দেননি এবং এমন কথা বলার এখতিয়ারও তার নেই।

তিনি বলেন, “কোনো অর্থের উর্ধসীমা নির্ধারণ করা বা কত টাকা নেওয়া যাবে সে বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আমার নেই। বিষয়টি যারা ইন্টারসেপ্ট করেছেন, তারাই সোর্স, অ্যামাউন্ট এবং পারপাস যাচাই করে আইনি সিদ্ধান্ত দেবেন।”

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের প্রাক্কালে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো দুঃখজনক। মিসকোট করার আগে ক্রসচেক করা উচিত ছিল। তিনি এ ধরনের অপতথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।

ইসি সচিব আরও বলেন, “আমাকে মিসকোট করা হয়েছে। এটি আমার জন্য অপমানজনক। আইনি ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, আমার নয়।”