পুলিশের ইউনিফর্ম পরিবর্তনে আলোচনা চলছে: ঐতিহ্যবাহী পোশাক চায় বাহিনী

স্টাফ রিপোর্টার, ২৮ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি। বাংলাদেশ পুলিশের বর্তমান ইউনিফর্ম নিয়ে সন্তুষ্ট নয় বাহিনীর সদস্যরা। বিভিন্ন পর্যায়ের পুলিশ…

স্টাফ রিপোর্টার, ২৮ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

বাংলাদেশ পুলিশের বর্তমান ইউনিফর্ম নিয়ে সন্তুষ্ট নয় বাহিনীর সদস্যরা। বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এমনটাই অনুধাবন করা গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, মাঠপর্যায়ের সদস্য থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকেই মনে করছেন, বর্তমান ইউনিফর্ম বাহিনীর ঐতিহ্য ও মর্যাদার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। তাই ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ একটি ইউনিফর্ম পুনরায় চালুর বিষয়ে বাহিনীর মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে মতামত সংগ্রহ করা হয়েছে। আলোচনায় উঠে এসেছে, বাহিনীর জন্য এমন একটি পোশাক প্রয়োজন যা ঐতিহ্য, পেশাদারিত্ব এবং আধুনিকতার সমন্বয় ঘটাবে।

এ বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করে শিগগিরই একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সিদ্ধান্ত হলে বাংলাদেশ পুলিশ আবারও একটি ঐতিহ্যমণ্ডিত ইউনিফর্ম পাবে বলে প্রত্যাশা রয়েছে।

বাংলাদেশ পুলিশ মনে করছে, মর্যাদাপূর্ণ ও কার্যকর ইউনিফর্ম বাহিনীর সদস্যদের কর্মোদ্দীপনা বাড়াবে এবং জনগণের সেবায় তাদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে।