বিএম কলেজ ছাত্র সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় ছাত্রদলের

দীর্ঘ প্রতীক্ষার অবসান— সভাপতি ও সাধারণ সম্পাদক দুই পদেই বিজয়ী জাতীয়তাবাদী ছাত্রদল

Posted by:

on

বরিশাল, ২৮ অক্টোবর, ২০২৫ নিউজ চ্যানেলবিডি : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। তবে এই জয় কোনো বিশ্ববিদ্যালয়ে নয়, বরং বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন কলেজের (বিএম কলেজ) ছাত্র সংসদ নির্বাচনে।

নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন রাকিবুল ইসলাম জুবায়ের এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ওয়ালিদ বিন সালাউদ্দিন — দুজনই জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থী।

দলীয় নেতাকর্মীরা বলেন, এই বিজয় ছাত্রদলের সাংগঠনিক শক্তি ও শিক্ষার্থীদের আস্থার প্রতিফলন। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব বিএম কলেজ ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখবে।