স্টাফ রিপোর্টার, ১৩ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
মহান বিজয় দিবসে এক অনন্য কীর্তির মাধ্যমে গর্বের নতুন অধ্যায় যুক্ত করল বাংলাদেশ। সর্বাধিক জাতীয় পতাকা হাতে একযোগে প্যারাস্যুটিং করে বিশ্ব রেকর্ড গড়ে -এ নাম লিখিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ‘টিম বাংলাদেশ’-কে এই স্বীকৃতির বিষয়টি জানায় গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়ার্ল্ড রেকর্ডস ম্যানেজমেন্ট টিম। গিনেজের ওয়েবসাইটে প্রকাশিত বর্ণনায় বলা হয়, স্কাইডাইভিং বা প্যারাসুট জাম্পের সময় একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নতুন বিশ্ব রেকর্ড গড়ে টিম বাংলাদেশ।
এই ঐতিহাসিক রেকর্ডটি ২০২৫ সালের ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসে ঢাকায় সফলভাবে অর্জিত হয়।
জাতীয় ঐক্যের প্রতীক ‘টিম বাংলাদেশ’
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্কাইডাইভারদের সমন্বয়ে গঠিত ‘টিম বাংলাদেশ’ এই উদ্যোগ নেয় জাতীয় ঐক্য, সহযোগিতা ও দেশপ্রেমের বার্তা বিশ্বদরবারে তুলে ধরার লক্ষ্যে। বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসের দিনেই ৫৪টি জাতীয় পতাকা হাতে আকাশে ঝাঁপিয়ে পড়ে তারা এই রেকর্ড গড়েন।
উচ্ছ্বাস ও প্রতিক্রিয়া
আনুষ্ঠানিকভাবে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠায় উচ্ছ্বাস প্রকাশ করেন (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান ।
তিনি বলেন, “আজ এ দেশের সকলের জন্য একটি গর্বের দিন। আমরা এ আনন্দ দেশের সকল জনগণের সঙ্গে ভাগ করে নিতে চাই।”

যারা এই রেকর্ড গড়েছেন
মহান বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে অংশ নেন—
চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, মোহাম্মদ আসাদুজ্জামান, খন্দকার জাহাঙ্গীর আলম, মো. নান্নু মিয়া, মো. মাহমুদুল ইসলাম, মোহাম্মদ শিহাব শেখ, মো. আরিফুর রহমান, ফরহাদ আহমেদ, মো. নজরুল ইসলাম, মো. কামরুল হাসান, মো. শফিকুল ইসলাম, মো. আশিকুল ইসলাম, মো. সিরাজুল হক, মোহাম্মদ আলমগীর কবির, মো. রমজান আলী, মো. মনোয়ার হোসেন, মো. শরীফ আহমেদ, বশির আহমেদ, মো. মাহমুদুল হাসান, রাকিবুল ইসলাম, মো. আবু সায়েম, মো. আবু হাসান চৌধুরী, ওমর ফারুক, মনিরুল ইসলাম, সৌরভ আকন্দ রাসেল, মো. মনিরুজ্জামান, এস. এম. রাজিবুল ইসলাম, মো. নুরুল হাসিব, মো. সাজ্জাদুল ইসলাম, আব্দুল আলিম, আরাফাত রহমান, মো. হুমায়ুন কবির, মো. রুবেল হক, মো. সলীম আলী, মো. মহসিন, মো. বিন ইবনুল ইসলাম, এস. এম. এলমা আজম, মঈনুল ইসলাম, মো. তানভীর হোসেন হিমেল, মো. সরোয়ার আলম খান, মিলন চন্দ্র বর্মণ, এস. কে. মো. নাসিম উদ্দিন, মো. সাকিম মাহমুদ, মো. তাইফুর রহমান, মুহাম্মদ রাসেল মাহমুদ, ইমরান আল জিহাদ, মো. মাহেদী হাসান, মো. আশিকুর রহমান, মো. শাহজাহান আলী, আলমগীর হোসেন, মো. জাকির মিয়া, রুবেল মিনিস, মো. নাসির উদ্দিন ও মো. তৌফিকুর রহমান চাকলাদার।
এই অর্জনের মাধ্যমে বিজয় দিবসে বাংলাদেশের লাল-সবুজ পতাকা নতুন করে উড়ল বিশ্বরেকর্ডের আকাশে।





