বিটিসিএলের ইন্টারনেট প্যাকেজে ৩ গুণের বেশি গতি বৃদ্ধি

একই মূল্যে গ্রাহকরা পাচ্ছেন বহুগুণ দ্রুতগতির ইন্টারনেট সেবা

স্টাফ রিপোর্টার |১৩ জানুয়ারি ২০২৬| নিউজ চ্যানেল বিডি

(বিটিসিএল) কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইন শিক্ষা, দাপ্তরিক কাজ, ভিডিও স্ট্রিমিং, গেমিংসহ বিভিন্ন স্মার্ট ও ডিজিটাল সেবা ব্যবহারে ইন্টারনেট গতিবৃদ্ধির এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ না বাড়িয়ে বিদ্যমান প্যাকেজগুলোতেই উল্লেখযোগ্য হারে গতি বাড়ানো হয়েছে।

নতুন প্যাকেজ কাঠামো অনুযায়ী—

  • মাসিক ৩৯৯ টাকা মূল্যের ৫ এমবিপিএস ‘সুলভ-৫’ প্যাকেজ উন্নীত হয়ে হয়েছে ২০ এমবিপিএস ‘সাশ্রয়ী-২০’
  • ৫০০ টাকায় ১২ এমবিপিএস ‘সুলভ-১২’ প্যাকেজ এখন ২৫ এমবিপিএস ‘সাশ্রয়ী-২৫’
  • একই দামে ১৫ এমবিপিএস ‘ক্যাম্পাস-১৫’ প্যাকেজ উন্নীত হয়ে হয়েছে ৫০ এমবিপিএস ‘ক্যাম্পাস-৫০’

এছাড়া—

  • ৮০০ টাকায় ১৫ এমবিপিএস প্যাকেজ এখন ৫০ এমবিপিএস
  • ১০৫০ টাকায় ২০ এমবিপিএস প্যাকেজ উন্নীত হয়ে হয়েছে ১০০ এমবিপিএস
  • ১১৫০ টাকায় ২৫ এমবিপিএস প্যাকেজ এখন ১২০ এমবিপিএস
  • ১৩০০ টাকায় ৩০ এমবিপিএস প্যাকেজের গতি বাড়িয়ে করা হয়েছে ১৩০ এমবিপিএস

সবচেয়ে উচ্চগতির প্যাকেজগুলোর ক্ষেত্রেও বড় পরিবর্তন এসেছে।

  • ১৫০০ টাকায় ৪০ এমবিপিএস প্যাকেজ এখন ১৫০ এমবিপিএস
  • ১৭০০ টাকায় ৫০ এমবিপিএস প্যাকেজ উন্নীত হয়ে হয়েছে ১৭০ এমবিপিএস

বিটিসিএল কর্তৃপক্ষ আশা করছে, এই গতিবৃদ্ধির ফলে সরকারি-বেসরকারি দপ্তরের কাজ, অনলাইন শিক্ষা, ফ্রিল্যান্সিং ও ডিজিটাল বিনোদনে গ্রাহক সন্তুষ্টি উল্লেখযোগ্যভাবে বাড়বে।