স্টাফ রিপোর্টার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
মডেল ও অভিনেত্রী -কে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ‘মদসহ আটক’ সংক্রান্ত অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করেছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানান এই তারকা।
পোস্টে তিনি লেখেন, সাম্প্রতিক যে ঘটনাকে কেন্দ্র করে তাকে উদ্দেশ্য করে মানহানিকর প্রচার চালানো হয়েছে, সে বিষয়ে তিনি ইতোমধ্যে আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন।
তিনি স্পষ্টভাবে বলেন, কোনো ঘটনায় তাকে বিমানবন্দরে থামানো হয়নি এবং তার কোনো হ্যান্ডব্যাগ বা লাগেজ আটক করা হয়নি। এমনকি তার লাগেজ থেকে অবৈধ কিছু পাওয়ার প্রশ্নই ওঠে না। বিমানবন্দরের কোনো কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদও করেননি বলে উল্লেখ করেন তিনি।
অভিযোগের পক্ষে কোনো ছবি, ভিডিও বা প্রমাণ আছে কি না— এমন প্রশ্নও তোলেন এই অভিনেত্রী। তার ভাষ্য অনুযায়ী, ছড়ানো খবরের পক্ষে কেউ একটি প্রমাণও দেখাতে পারেনি, অথচ ক্লিকবেইটের উদ্দেশ্যে তার ছবি ব্যবহার করা হয়েছে।
তিনি বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং কারও জন্যই এমন পরিস্থিতি কাম্য নয়। নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অমূলক উল্লেখ করে তিনি জানান, অপ্রীতিকর এ ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।





