স্টাফ রিপোর্টার, ২৬ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি গত ২০ ২০২৫, বৃহস্পতিবার সরকারি সফর শেষে দেশে প্রত্যাবর্তন করেছেন।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান Commander, UAE Air Force & Air Defence এর আমন্ত্রণে ১৬-২০ নভেম্বর ২০২৫ তারিখে সংযুক্ত আরব আমিরাতে সরকারি সফরে ছিলেন। সফরকালে তিনি দুবাইয়ে অনুষ্ঠিত Dubai International Air Chiefs’ Conference 2025 (DIACC 2025) এবং Dubai Air Show 2025-এ অংশগ্রহণ করেন।
এসময় তিনি বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধান এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন। তার এ সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
উল্লেখ্য, বিমান বাহিনী প্রধান উক্ত সরকারি সফরে অংশগ্রহণের লক্ষ্যে গত ১৫ নভেম্বর ২০২৫, শনিবার ঢাকা ত্যাগ করেছিলেন।





