স্টাফ রিপোর্টার |২৮ শে অক্টোবর,২০২৫|নিউজ চ্যানেল বিডি
বাংলাদেশের গর্ব ও আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার তিনবারের চ্যাম্পিয়ন হাফেজ সাইফুর রহমান ত্বকী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মাত্র কয়েক বছরের মধ্যেই বিশ্ব কুরআন প্রতিযোগিতায় তিনবার শিরোপা জয় করে ত্বকী বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করেছিলেন। তাঁর সুন্দর ও হৃদয়স্পর্শী তেলাওয়াত সারা বিশ্বের মানুষকে মুগ্ধ করেছিল।
তাঁর অকাল প্রয়াণে ধর্মীয় অঙ্গনসহ দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আলেম-উলামা, ক্বারী ও সাধারণ মানুষ তাঁর আত্মার মাগফিরাত কামনা করছেন।





