মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে

সিঙ্গাপুরে চিকিৎসাধীন, জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার, ২৩ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার অগ্রগতি দেখা যাচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে।

মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, চিকিৎসকরা আশাবাদী যে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠবেন।