স্টাফ রিপোর্টার, ১৪ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাসের আজকের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে। মহান আল্লাহর দরবারে এ জন্য শুকরিয়া জ্ঞাপন করা হয়েছে।
তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখতে যে ধরনের উন্নত প্রযুক্তির প্রয়োজন, তা দেশের ভেতরে সীমিত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, মাথার ভেতরের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখতে তাঁকে দ্রুততম সময়ের মধ্যে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার প্রয়োজন রয়েছে। বর্তমানে সেই প্রক্রিয়া ও প্রস্তুতি চলছে।
মির্জা আব্বাসের আপনার প্রেস সেক্রেটার জনাব আসিফ সুহান নিউজ চ্যানেল বিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দেশবাসী ও নেতাকর্মীসহ সকল শুভানুধ্যায়ীদের কাছে প্রিয় এই নেতার পূর্ণ সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, দেশবাসীর দোয়া ও শুভকামনায় যেন মির্জা আব্বাস দ্রুত সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরে আসতে পারেন।





