স্টাফ রিপোর্টার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ : নিউজ চ্যানেল বিডি
পবিত্র রমজান, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশের প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার থেকে ছুটি শুরু হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বুধবার এ সিদ্ধান্ত জানিয়েছে।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত সরকারি ও বেসরকারি সব মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
এদিকে শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি সিদ্ধান্ত এসেছে। এখন থেকে কোনো শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিতে পারবে না। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত নীতিমালা জারি করেছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধ, স্বচ্ছতা নিশ্চিত এবং জবাবদিহিতা জোরদারের লক্ষ্যে নতুন ‘আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা’ প্রকাশ করা হয়েছে।
নীতিমালায় বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের ক্ষেত্রে প্রচলিত সরকারি আর্থিক বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।





