রাষ্ট্রপতি আব্দুল হামিদ কে বিদেশ গমনে সহযোগিতা কারীদের আইনের আওতায় আনা হবে স্বরাষ্ট্র উপদেষ্ট।

দেশত্যাগে সহায়তাকারীদের শাস্তি নিশ্চিত না হলে পদত্যাগের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার দিনাজপুর, ৮ মে ২০২৫:সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে যেসব ব্যক্তি…

Posted by:

on

দেশত্যাগে সহায়তাকারীদের শাস্তি নিশ্চিত না হলে পদত্যাগের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

দিনাজপুর, ৮ মে ২০২৫:
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে যেসব ব্যক্তি সহায়তা করেছেন, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় না আনতে পারলে নিজেই পদত্যাগ করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার (৮ মে) দিনাজপুরের বিরল উপজেলার ঢেলপীর ব্লকে বোরো ধান কর্তন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। এর আগে মোখলেসপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে ধান কর্তন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে যারা সহায়তা করেছেন, তাদের খুঁজে বের করা হবে। যদি আমরা তা করতে ব্যর্থ হই, তাহলে আমি এই পদে থাকার যোগ্যতা রাখি না—আমি নিজেই পদত্যাগ করব।”

সীমান্ত পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করে তিনি বলেন, “আমাদের সীমান্তে ভয়ের কোনো কারণ নেই। আমাদের বর্ডার সম্পূর্ণ নিরাপদ। এখানে কোনো ধরনের সমস্যা নেই। কৃষকেরা নিশ্চিন্তে ধান কাটতে পারবে।”

তিনি আরও বলেন, “সরকার উঠান বৈঠকের জন্য কৃষকদের প্রচুর বরাদ্দ দিয়েছে। সেই অর্থ কেউ আত্মসাৎ করলে তাকে ছাড় দেওয়া হবে না। উঠান বৈঠকের টাকা পকেটে ঢুকিয়ে রাখলে আপনারা থাকতেও পারবেন না।”

স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের মধ্য দিয়ে দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ ইস্যুতে সরকারের কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া গেছে।