বেগম খালেদা জিয়া
দীর্ঘ চার মাস পর উন্নত চিকিৎসা শেষে পুত্রবধূকে নিয়ে বিশেষ অ্যাম্বুলেন্সে ঢাকায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ সকাল দশটার কিছু পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে স্বাগত জানান। চিকিৎসা শেষে তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়।





