স্টাফ রিপোর্টার,১৯ ফেব্রুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
শহীদ উদ্দিন চৌধুরী বলেছেন, দেশের জলাবদ্ধতা, খাল খনন এবং পানি সম্পদ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে একটি বিপ্লবী কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জীবদ্দশায় এ ধরনের কর্মসূচি দেশের জন্য মহাবিপ্লবে পরিণত হয়েছিল।
তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বারবার এ বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। খাল খনন প্রক্রিয়াকে পুনঃখণনের মাধ্যমে দেশবাসীর সামনে আনা হবে যাতে জনগণ এর সুবিধা পেতে পারে।
আজকের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে চারটি মন্ত্রণালয়—পানি সম্পদ, স্থানীয় সরকার, কৃষি এবং দুর্যোগ ব্যবস্থাপনা—একত্রিত হয়ে কর্মসূচি নিয়ে আলোচনা করবে। পরবর্তী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, যার ভিত্তিতে হালখনের প্রক্রিয়াকে কর্মসূচি আকারে কার্যকর করা হবে।
শহীদ উদ্দিন চৌধুরী জানান, পুরো কার্যক্রম 180 দিনের মধ্যে শুরু করা হবে এবং চেষ্টা করা হবে সর্বাধিক কার্যকরভাবে সম্পন্ন করতে। সিদ্ধান্ত নেওয়া হবে, কবে থেকে শুরু হবে এবং কত কিলোমিটার খাল খনন করা হবে।
তিনি আরও বলেন, ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে চলমান প্রোগ্রাম রয়েছে। এই কর্মসূচি কার্যকর করতে চারটি মন্ত্রণালয় একত্রিতভাবে কাজ করবে এবং সাপ্তাহিক মিটিংয়ের মাধ্যমে সূচনা ও বাস্তবায়নের তারিখ নির্ধারণ করা হবে।





