শারদীয় দুর্গাপূজায় বিএনপির শুভেচ্ছা ও লিফলেট বিতরণ

শারদীয় দুর্গাপূজায় লিফলেট বিতরণ ও সমৃদ্ধি বার্তা

তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৫
স্থান: মির্জাপুর ইউনিয়ন, শ্রীশ্রী পরিমল বিশ্বাসের বাড়ি, শারদীয় দুর্গাপূজা মন্ডপ, রায়পুরা, নরসিংদী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে এবং ৩১ দফা বাস্তবায়নে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সকল উৎসবকে জনগণের আনন্দ-উৎসবে রূপ দেওয়ার লক্ষ্যে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সহ-সম্পাদক এবং বিএনপি পরিবারের সম্মানিত উপদেষ্টা প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল।

এছাড়া রায়পুরা উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি এবং মির্জাপুর ইউনিয়নের সকল স্থানীয় নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিএনপি বিশ্বাস করে—শারদীয় দুর্গাপূজা হোক ঐক্যের বার্তা, হোক গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার।