নিজস্ব প্রতিবেদক :
আমি প্রধান উপদেষ্টার নির্দেশের অপেক্ষায় থাকবো না। যত দ্রুত সম্ভব যা বাস্তবায়ন করা যায় করে ফেলবো,” বলেন তিনি।
শ্রমিকদের ‘অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে গিয়ে শিল্প মালিকদের রোষের মুখে পড়েছেন’ বলে দাবি করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।
বুধবার সচিবালয়ে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণের সময় উপদেষ্টা বলেন, তার মত আর কেউ ‘মালিকদের বিপক্ষে, শ্রমিকদের পক্ষে দাঁড়িয়েছে’ বলে তার মনে হয় না।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টার হাতে প্রতিবেদন তুলে দেন শ্রম সংস্কার কমিশনের সদস্যরা। উপদেষ্টা এই মন্ত্রণালয়েরও দায়িত্বে আছেন।




