স্টাফ রিপোর্টার | জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, শেখ মুজিবুর রহমান, শহীদ জিয়াউর রহমান থেকে শুরু করে শহীদ শরীফ ওসমান হাদী—তাদের হত্যাকারীরা বিদেশী ছিল না। হত্যার পিছনে মূল প্রভাবশালী ছিলেন নিজ দেশের লোক এবং দেশের ভিতরেই ঘাপটি মেরে থাকা বিদেশী এজেন্টরা।
নেপথ্যের কুশীলবরা সবসময় পর্দার অন্তরালে থাকে। সুতরাং দেশে মোতায়েনকৃত বিদেশী দালালদের চিনে না রাখলে ইতিহাসের রং সবসময় নৃশংসই থাকবে। এদের সংখ্যা কম হলেও, তাদের পৃষ্ঠপোষকরা শক্তিশালী এবং কূটকৌশলে সিদ্ধহস্ত। তারা যে কোন সুযোগের সর্বোচ্চ ব্যবহার করে, যা বাংলার শেষ নবাব সিরাজ উদ্-দৌলার ইতিহাসের উদাহরণস্বরূপ।
বক্তব্যের সমাপ্তি অংশে বলা হয়েছে, “সবার আগে বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ভালবাসা অবিরাম।”






