সাংবাদিককে কুপিয়ে হত্যা: বিএমএসএফ-এর গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার চিফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক…

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এক সাংবাদিককে নৃশংসভাবে জবাই করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটি এই বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। গাজীপুরে ৭ আগস্ট প্রকাশ্যে জনসমক্ষে কুপিয়ে হত্যা করা হয় এই সাংবাদিককে,

বিএমএসএফ এক বিবৃতিতে জানায়, সাংবাদিকদের ওপর একের পর এক হামলা এবং হত্যাকাণ্ড দেশের স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের জন্য ভয়ানক অশনিসংকেত। সংগঠনটি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও এমন নির্মম ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

বিবৃতিতে আরও বলা হয়, অতীতে সাংবাদিক হত্যাকাণ্ড বা হামলার ঘটনায় বিচার না হওয়ায় অপরাধীরা উৎসাহিত হচ্ছে। ফলে এ ধরনের অপরাধের প্রবণতা বাড়ছে।

বিএমএসএফ নিহত সাংবাদিকের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে এবং এই দুঃসময়ে পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

সংগঠনটি দেশব্যাপী সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে