সাংবাদিক পর্যবেক্ষণ নির্বাচনকে স্বচ্ছ করবে: প্রধান নির্বাচন কমিশনার

সাংবাদিকদের কাজ সহজ করার আহ্বান এবং স্বচ্ছ নির্বাচন নিশ্চিতকরণে গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার, ২৯ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন জানিয়েছেন, সাংবাদিকরা নির্বাচনের সময় পর্যবেক্ষণ করলে পুরো প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নিরপেক্ষ হবে। তিনি বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন।

কমিশনার বলেন, “আপনারা থাকলে নির্বাচন প্রক্রিয়ার ওপর নজর থাকবে, এতে স্বচ্ছতা বৃদ্ধি পাবে। আমি চাই নির্বাচনের সময় সাংবাদিকদের কাজ সহজ হোক, যাতে তারা নির্বিঘ্নে ভোট কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারেন।”

এসময় সাংবাদিক নীতিমালা সংশোধন ও ভোট পর্যবেক্ষণের পাস প্রদানের অনলাইন পদ্ধতি বাতিল করে সহজ করার জন্য আহ্বান জানান। সাংবাদিক নেতারা রোববারের মধ্যে বিষয়টি সমাধান না হলে, আগামী নির্বাচনের কাভারেজ নিয়ে পুনর্বিবেচনা করার হুশিয়ারি দেন।

এএমএম নাসিরউদ্দিন বলেন, “আমরা আপনার কাজকে সহজ করতে চাই। সাংবাদিকরা থাকলে ও তাদের চোখ থাকলে নির্বাচন আরও স্বচ্ছ হবে। এটি আমার দীর্ঘদিনের স্বপ্ন।”