সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

নেপালের বিপক্ষে জয়ে উচ্ছ্বাস, শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদ

স্টাফ রিপোর্টার, ০১ এপ্রিল ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। নেপালের বিপক্ষে সেমিফাইনালে দলের লড়াকু পারফরম্যান্স এবং ম্যাচের ১০ মিনিটে মানিকের করা জয়সূচক গোলের ভূয়সী প্রশংসা করেন তিনি। মাঠের এই দুর্দান্ত লড়াই পুরো জাতিকে গর্বিত করেছে বলে প্রতিমন্ত্রী অভিমত ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশের তরুণ ফুটবলারদের শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং জয়ের তীব্র আকাঙ্ক্ষা দেশের ফুটবলের উজ্জ্বল ভবিষ্যতেরই ইঙ্গিত দেয়। তিনি আশা প্রকাশ করেন, জয়ের এই ধারা অব্যাহত রেখে খেলোয়াড়রা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সম্মান আরও বৃদ্ধি করবে।

চূড়ান্ত লড়াইয়ে জয়ের ব্যাপারে গভীর আত্মবিশ্বাস ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, তিনি বিশ্বাস করেন আমাদের ফুটবলাররা শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করে শিরোপা নিয়েই দেশে ফিরবে। ফাইনাল ম্যাচে খেলোয়াড়দের সাফল্যের জন্য তিনি দেশবাসীর দোয়া ও শুভকামনা প্রত্যাশা করেন।