স্টাফ রিপোর্টার | ৪ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ঐতিহাসিক জয় অর্জন করায় বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
শুক্রবার মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলা সমতায় শেষ হলে টাইব্রেকারে বাংলাদেশ ৪-৩ গোলে ভারতকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে।
স্পিকার দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশন-এর সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানান।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বাংলাদেশ ফুটবল দল তাদের এই জয়ের ধারা অব্যাহত রাখবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম আরও বৃদ্ধি করবে।





