স্টাফ রিপোর্টার, ১১ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
ভর্তি হওয়ার পটভূমি
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আরথ্রাইটিস ও পুনঃপুন ইনফেকশনসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। ২৩ নভেম্বর ২০২৫ খাদ্যনালীর শ্বাসকষ্ট, কাশি, জ্বর ও শারীরিক দুর্বলতা বেড়ে গেলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি-পরবর্তী পরীক্ষা নিরীক্ষায় অবস্থার দ্রুত অবনতি দেখা গেলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়।
বর্তমান শারীরিক অবস্থা
- শ্বাসকষ্ট ও রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় প্রথমে High Flow Nasal Canula ও BiPAP দেওয়া হয়; পরে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে।
- ২৭ নভেম্বর একিউট প্যানক্রিয়েটাইটিস ধরা পড়ে; এটির নিবিড় চিকিৎসা চলছে।
- শরীরে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল ইনফেকশন থাকায় উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে।
- কিডনির কার্যক্ষমতা বন্ধ হওয়ায় নিয়মিত ডায়ালাইসিস শুরু করা হয়েছে।
- পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও ডিআইসি (Disseminated Intravascular Coagulation) হওয়ায় রক্ত এবং রক্তের উপাদান ট্রান্সফিউশন করা হচ্ছে।
- ইকোকার্ডিওগ্রাফিতে aortic valve–এ সমস্যা দেখা গেলে TEE করা হয় এবং সেখানে Infective Endocarditis ধরা পড়ে; এর ওপর ভিত্তি করে আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী চিকিৎসা শুরু করা হয়েছে।
চিকিৎসা ও পর্যবেক্ষণ
দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত Multidisciplinary Medical Team (MDT) প্রতিদিন ম্যাটারের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী চিকিৎসা চালানো হচ্ছে। চিকিৎসা প্রক্রিয়া মেডিকেল বোর্ড ও পরিবারের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
পরিবারের অনুরোধ
মেডিকেল বোর্ড ও পরিবারের পক্ষ থেকে দেশের জনসাধারণকে অনুরোধ করা হয়েছে যে—অনুমান বা অবিশ্বাস্য তথ্য প্রচার করা থেকে বিরত থাকুন, রোগীর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করুন এবং ম্যাডামের দ্রুত সুস্থতার জন্য দোয়া করুন।
তথ্য নিশ্চিত করেছেন: জনাব সাইরুল কবির খান।
তথ্যসূত্র: এভারকেয়ার হাসপাতাল ঢাকা ও মেডিকেল বোর্ড।





